আওয়ামীলীগ ও বিএনপিকে ২০ শর্তে সমাবেশের অনুমতি

প্রকাশ : 27 Oct 2023
আওয়ামীলীগ ও বিএনপিকে ২০ শর্তে সমাবেশের অনুমতি

স্টাফ রিপোটার: ক্ষমতাসীন আওয়ামীলীগ ও রাজপথে প্রধান বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপিকে ২০ শর্তে শনিবার সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আওয়ামীলীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেওয়া হয়।শুক্রবার রাতে ডিএমপির যুগ্ম কমিশনার ( অপারেশন) বিপ্লব সরকার গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ অনুমতি পাওয়ার আগেই আওয়ামীলীগ বঙ্গবন্ধু এভিনিউতে এবং বিএনপি'র নয়া পল্টন কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
বড় দুই দলের সমাবেশকে কেন্দ্র করে যেনো কোন অপ্রীতিকর ঘটনা না হয় সে জন্য আইনর্শঙ্গলা বাহিনী সর্তক অবস্থান নিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

সম্পর্কিত খবর

;