সুব্রত সানা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি শুধু বিএনপির নয়, দেশের ১৬ কোটি মানুযের। বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে।
বিএনপি মহাসচিব অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বলেন, আসুন জনগণকে সাথে নিয়ে দেশ বাঁচাই, গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করি।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে প্রধানমন্ত্রী অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে বিপুলসংখ্যাক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের ভীড়ে একসময় পল্টন-প্রেসক্লাব সড়ক বন্ধ হয়ে যায়।
মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের সমাবেশ করার কোন জায়গা দিচ্ছে না। গণতন্ত্রের সকল স্তম্ভ ভেঙে দিয়েছে। এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সামনে আমাদের কেন পথ খোলা নেই। পথ একটাই, আন্দোলন আন্দোলন আন্দোলন।
২৪ নভেম্বর জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করবে বিএনপি। সমাবেশে বিএনপি মহাসচিব এই ঘোষনা দেন। তিনি বলেন, এরপরও যদি দেশনেত্রীর মুক্তি না মিলে তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলটি কেন্দ্রীয় ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments