স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে গণতন্ত্র নেই। তাই, সুশাসন নেই, জীবনের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কাছে দেশের মালিকানা নেই। তিনি বলেন, এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা থাকবে, কিছু মানুষ রাজনীতি করে আইনের উর্ধে চলে যাবে; আবার, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের সাথে বৈষম্য সৃষ্টি হবে; অথবা বিরোধী মতাদর্শের জন্য কোন সুযোগ বা অধিকার থাকবে না, এমন দেশর জন্য মহান মুক্তিযুদ্ধ হয়নি। আসলে দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে। জাতীয় পার্টি দেশের মানুষের সকল অধিকার সংরক্ষণের দায়িত্ব নিতে রাজনীতি করছে। এ কারনেই, প্রতিদিন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির পতাকাতলে হাজির হচ্ছেন।
আজ বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার ছেলে মোঃ শরিফুল ইসলাম ভরসা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী ও ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments