বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাস্তার পাশের গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাল হক (৩৫) পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায় ঘটনার দিন দুপুরে রাণীশংকৈল - নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ নামক এলাকায় রাস্তার পাশের একটি ঘোড়া নিম গাছ কাটার সময় ইসমাইল হক নামে একজন মোটরসাইকেল আরোহী ওই সড়ক দিয়ে আসার সময় তার উপর গাছের ডাল পড়ে গেলে মাথা ও শরীরে প্রচন্ড আঘাত পেলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং মগজ বেরিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments