দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৮টি ঘর ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরবাহিরমাদী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানায়, চরবাহিরমাদী গ্রামের বজলু’র রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন প্রতিবেশী শহিদ ও চাঁদ খার বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে ৩টি বাড়ির ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে নগদ ৩লক্ষ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। বর্তমানে ৩টি পরিবার খোলা আকাশের নীচে রয়েছে।
খবর পেয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহায়্য ও সহযোগিতা করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments