বরিশাল অফিস: আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, ‘বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বর মাসজুড়ে আমাদের মাঠে থাকতে হবে। তাই সকল নেতাকর্মীদের এখনই প্রস্তুতি স¤পন্ন করতে হবে। ডিসেম্বর মাসজুড়ে ভোট চোর, দুর্নীতিবাজ, এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। বিএনপির ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না।’
বরগুনার সার্কিট হাউজ ময়দানে আজ জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি’র সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক স¤পাদক আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক স¤পাদক সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান, গোলাম রাব্বানী চিনু, শওকত হাচানুর রহমান রিমন এমপি ও নাদিরা সুলতানা এমপি।
সম্মেলনে জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন সঞ্চালনা করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাহাঙ্গীর কবির।
মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘টাকার বস্তার উপর বসে ছিলেন মির্জা ফখরুল, এখন টাকা ফুরিয়ে গেছে তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল।’
তিনি বলেন, ‘৭৫ সালের পর শেখ হাসিনার মতো আর কোন নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে তাঁর সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মী থেকে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনভাবেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক সেবী এবং বিএনপি-জামাতের লোক ঢুকতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
অচিরেই ফরিদপুর-কুয়াকাটা সড়কের ৬ লেনের কাজ শুরু হবে বলে সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান।
জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments