কলাপাড়ায়(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাওয়া যাচ্ছে এক টাকায় ইফতার। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে ‘আমরা কলাপাড়া বাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার প্রথম রোজার দিন বিকাল পাঁচটায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে মনোহরী পট্টিতে এ ইফতারের দোকানটি বসেছে। আর এতে কাজ করছে বেশকয়েজন সেচ্ছাসেবক। এরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এদের দোকান থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার প্যাকেট। প্রতিটি প্যাকেটের মধ্যে আইটেম রয়েছে ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও মুড়ি। এছাড়াও সাথে দেয়া হচ্ছে এক বোতল পানি। সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য।
দিনমজুর জামাল হোসেন জানান, রোজার প্রথম দিন সারদিন কাজ করার পর যে বাজারে এক টাকায় ইফতার পাবো তা কল্পনা করেননি। তাও আবার সাত ধরনের খাবার। এই দোকান মোগো মতো মানুষের জন্য খুবই উপকার হইছে।
সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। এছাড়া করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তবে তাদের উদ্দেশ্য, সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments