স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বাগ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে নারীসহ সব নাগরিক নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং মানুষের জীবনে ভয় ও অনিশ্চয়তার অবসান ঘটবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে এই জনসভার আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, একটি রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ যেন নিশ্চিন্তে চাকরি করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং রাতে শান্তিতে ঘুমাতে পারে—সেই পরিবেশ সৃষ্টি করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া প্রকৃত গণতন্ত্র ও নিরাপদ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments