রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কারে মনোনিত হয়েছেন হাবিবা। তিনি বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেধাবী শিক্ষার্থী।
হাবিবা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কারে মনোনিত হয়েছেন। সোমবার (১৯ মে,) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"র শিক্ষামন্ত্রনালয়ের ওয়েব সাইটে শ্রেষ্ঠ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। এতে বানারীপাড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কারে মনোনিত হয়েছেন হাবিবা বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোঃ মিজান হাওলাদার ও শ্রেষ্ঠ জয়িতা রাজিয়া দম্পতির ছোট মেয়ে হাবিবা।
তিনি গত বছর বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (সর্বোচ্চ নম্বর) অর্জন করে বরিশাল সরকারি মহিলা কলেজে ভর্তি হন। হাবিবা বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেশজুড়ে আলোচিত সেই অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছার ছোট বোন।
প্রজ্ঞাপন থেকে জানাগেছে, হাবিবা এ শ্রেষ্ঠত্বের জন্য সনদ ও দশ হাজার টাকা অর্থ পুরুস্কার পাবেন। এদিকে হাবিবার এ কৃতিত্ব অর্জনে উপজেলা ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments