বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আবু বক্কর (৬০) নামে একজন জেলার সদর হাসপাতালে এবং অপরজন মঈদ-উজ্জামান সৌরভ (৫২) ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৩৯ জনের।
আবু বক্কর সদর উপজেলার লালমনিপুর গ্রামের মছের উদ্দিনের ছেলে এবং মঈদ-উজ্জামান সৌরভ শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।
এদিকে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেও কমছে না সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা নাটোরে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। নমুনা করে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সংক্রমণের হার ৪১.৬৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত হলেন ২ হাজার ৪৪৬ জন।
রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ৩১ শয্যার করোনা ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করার পরও মেঝেতে রাখতে হচ্ছে রোগীদের। বর্তমানে করোনা ইউনিটে ৫২ জন রোগী ভর্তি রয়েছেন।
অপরদিকে আজ বুধবার থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেধের মধ্যে শুরু হয়েছে লকডাউন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শক্ত অবস্থান নিয়েছেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
জেলার সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় নাটোরে করোনা সংক্রমণ বাড়ছে। তিনি সকলকে মাস্ক পরিধান করে চলাচলের অনুরোধ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments