ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতদের নাম- ১। মোছাঃ রোকেয়া খাতুন (৫৫) ২। খাদিজা আক্তার সাথী (২৫) ও ৩। মমতাজ বেগম (৫৪)।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭:১০ টায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ পিস ইয়াবাসহ মোছাঃ রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী ও মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments