পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালসহ সারাদেশের হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা।
এ সময় আন্দোলনকারীরা স্লোগানে বলেন, ‘দাবি মোদের একটাই’, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’ সহ নানা রকম স্লোগান দেন আন্দোলনরত সবাই।
এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোনো রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। ২০১৬ সাল থেকে আমাদের সঙ্গে এই বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে।
তারা আরও বলেন,আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সঙ্গে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখছেন সবাই। সবাই পালা ক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments