ডেস্ক রিপোর্ট: টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে বাকি আর ছয় দিন। তার আগেই করোনা হানা অলিম্পিক্স ভিলেজে। কর্তৃপক্ষ জানিয়েছেন গেমস ভিলেজের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানানো হয়নি।
২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। বহু খেলোয়াড় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। টোকিয়ো অলিম্পিক্সের আয়োজক সংস্থার মুখপাত্র বলেন, ‘‘একজন আক্রান্ত। ভিলেজের মধ্যে এটাই প্রথম করোনা সংক্রমণ।’’
গত বছর অলিম্পিক্স আয়োজনের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি করোনার জন্য। এই বছর তা আয়োজন করা হয়েছে। তবে জাপানেই বার বার প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। করোনার জন্য এ বারের অলিম্পিক্সে কোনও দর্শক থাকবে না। বহু ব্যবস্থা নেওয়ার পরেও ভিলেজে করোনা ঢোকা আটকানো গেল না।
অলিম্পিক্স শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি। তার আগে এই করোনা সংক্রমণ চিন্তায় ফেলল আয়োজকদের। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অনেকেই পৌঁছে গিয়েছেন। অলিম্পিক্স আয়োজনে এই সংক্রমণ বাধা হয়ে উঠবে কি না তা এখনও স্পষ্ট নয়।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments