ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা বৃহঃস্পতিবার বেলা ২ টায় ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা খুলনার বিভাগীয় পরিচালক মোঃ হাবিবুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিএইচ সার্ভিসের পরিচালক এবং লাইন ডাইরেক্টর ডা. মোঃ মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ পরিচালক জাহাঙ্গীর আলম প্রধান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুলনার এডিসিসি ডা. শামসুল আহসান, এডিএফসি খুলনা মোঃ রাশেদুল বশির, পরিবার পরিকল্পনা খুলনার উপ-পরিচালক মোঃ আনোয়ারুল আজিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউএফপিও মোঃ কনক রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, শিশু কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান, মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু মুছা, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments