প্রতাপ হোড় সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শারাফাত হোসেন ও সাবেক সাংগঠনিক আব্দুল আজিজ নয়ন, সাতক্ষীরা গণধিকার পরিষদের সভাপতি প্রত্যাশী ও সাংবাদিক হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মো. তবিবুর রহমান প্রমুখ।
তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ভিপি নুরুল হক নুর।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments