স্টাফ রিপোটার: জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কর্মময় সংগ্রামী জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আজীবন। দূর্ণীতি, দুঃশাসন আর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে গিয়ে অনেক ত্যাগ শিকার করেছেন।
শনিবার বিকেলে সোনারগাঁও মোগরাপাড়ায় উপজেলা যুব সংহতির উদ্যাগ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব সংহতির সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটু।
খোকা বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তিনি ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তাঁরই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি।
তিনি বলেন, ৭৫'এ স্ব পরিবারে হত্যার পর মুক্তিযোদ্ধারা নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেতো। পল্লীবন্ধু এরশাদই রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন। তিনিই প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীনতা ও উন্নয়ন জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। ঘুমন্ত উন্নয়নকে জাগ্রত করেছিলেন।
জাপার এই নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ কোনো দলের নেতা নয়, সমগ্র জাতির নেতা। কিন্তু কোন কোন দল বঙ্গবন্ধুকে নিজস্ব সম্পত্তি মনে করে ব্র্যাকেটবন্দী করার অপচেষ্টা করে। বঙ্গবন্ধুকে ব্র্যাকেটবন্দী করা হলে তা হবে পুরো বাঙ্গালী জাতির জন্য কলঙ্কজনক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার ইচ্ছা ও বাসনা ছিল। তাই সরকারে প্রতি উদ্বাত্ত আহবান- দ্রব্যমূল্য উর্ধগতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। আমরা এই দেশে হানাহানি মারামারি হত্যাযজ্ঞ চাইনা। আমরা এ দেশকে সুখী সমৃদ্ধিশালী একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments