মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ: দক্ষিনাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার সকালে শহরের থানা রোডে দলীয় কার্ষালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, ইলয়াস রহমান মিঠু, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম তোতা, মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার
হোসেন. অহেদ লস্কর ও সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু।
সংবর্ধনা অনুষ্টানে মোচিকের নব-নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফিরোজ বলেন, অত্র চিনিকল শিল্পটি আমাদের এলাকার সম্পদ। বিগত স্বৈরাচার হাসিনা সরকারের দোসররা এ মিলটিকে লুটেপুটে খেয়ে ধবংশের দ্বারপ্রান্তে নিয়েছিল। ওই দোসরদের বিচার হবে। এখন মিলটিকে বাচিয়ে রাখতে আপনাদেরকে সততার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে। শেষে প্রধান অতিথি মোচিকের নব-নির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের ফুল দিয়ে বরন করে নেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments