ডেস্ক রিপোর্ট: গতকালের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোঃ ইমরান কে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম রেলওয়ে বিভাগ।
তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মোঃ জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মোঃ মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) এবং হাসানপুর স্টেশন এর মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদুলকে আজ বরখাস্ত করা হয়েছে।
তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
আজ রেলপথ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments