স্টাফ রির্পোটার: প্রথমবারের মতো অষ্টম শ্রেণী থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত সন্তানদের জন্য প্রবর্তিত ‘কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি তার মায়েরা স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন। তার কান্নার সঙ্গে উপস্থিত অনেকের চোখে জ্বল দেখা যায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ দেওয়া হয়।
সংগঠনের ১২০ সদস্যের মধ্য থেকে বাছাইকৃত ২০ জনকে (প্রতি পরিবার থেকে একজন) এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাদী লুৎফুল এণ্ড কোং-এর প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিতেত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ তাদের বক্তব্যে বলেছেন, এ উদ্যোগ ছাড়াও ভবিষ্যততে কল্যাণমুখী অন্যাস্য উদ্যোগ আগামীতে ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। তারা আশা প্রকাশ করেন, এ শিক্ষাবৃত্তি সন্তানদের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments