বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈলে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘শিখো শব্দ, লেখো শব্দ, পড়ো ইংলিশ, বলো ইংলিশ’ প্রতিপাদ্য নিয়ে ইংরেজি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর)সকালে উপজেলার কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা "গুড নেইবারস বাংলাদেশ" ওয়ার্ড মাস্টার এ প্রতিযোগিতার আয়োজন করে।
এতে উপজেলার ১৯টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর আগে প্রাথমিক পর্যায়ে ১৯টি বিদ্যালয়ের ৫৫৩ জন শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে প্রতিটি বিদ্যালয়ের তিনজন করে মোট ৫৭ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে অংশ নেয়। এখান থেকে সেরা ১০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে।
পরীক্ষা শেষে এক আলোচনা সভা ও পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শিক্ষা সনদ, ডিকশোনারি ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান উত্তীর্ণ ৩ শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দীন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ওবায়দুল হক, গুড নেইবারস বাংলাদেশের পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মণ্ডল ও সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) শান্ত চিরান, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, গুড নেইবারস বাংলাদেশের এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments