স্টাফ রিপোর্টার: দুই হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। গতকাল মঙ্গলবার দলীয় নেতা-কর্মী ও গরীব অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো: রাশেদুল মাহমুদ রাসেলসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, দিনমজুর ও খেটে খাওয়া প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি-লঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছি। তিনি বলেন, আমাদের আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের তালিকা করে আমরা ঈদের আগেই তাদের বাড়িতে ‘ঈদ সামগ্রী’ পৌঁছে দিচ্ছি। একইসাথে দলীয় নেতাকর্মীদেরও ঈদ উপহার দিয়েছি। কারণ তারাও ঈদ আসলে আমাদের কাছ থেকে কোনো না কোনো উপহার প্রত্যাশা করে। তাদের মাঝে আজকে উধ উপহার বিতরণ করেছি। এই ধারা আগামীতেও অব্যহত থাকবে বলে জানান কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments