মাহাবুবুর রহমান: জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা সংকট মোকাবেলাসহ জাতীয় যেকোন সংকট মোকাবেলায় সরকারি দল আওয়ামী লীগ সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে জাতীয় পার্টি। এছাড়া ইসলামী মূল্যবোধকে সম্মূন্নত রাখাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে সক্রিয় থাকবে জাতীয় পার্টি।
আজ সোমবার বিকেলে শ্যামপুরের নিজ কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর ৩৫ টি মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরনকালে তিনি এসব কথা বলেন।
বাবলা আরো বলেন, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ। এখন প্রবৃদ্ধি হিসাবের সময় নয়।কারণ, বৈশ্বিক মহামারী করোনার করাল থাবায় বিশ্বের সাথে সাথে আমাদেরও অর্থনীতি এবং বৈশ্বিক বানিজ্যের ঘাটতির কারণে অনেকটা বিপর্যস্ত। করোনা ভাইরাসের প্রথম ধাক্কা না সামলাতেই দ্বিতীয় ঢেউ অর্থনীতির চাকাকে আরো পিছনে ফেলে দিয়েছে। এই ভাইরাস থেকে জনগণকে নিরাপদ ও রক্ষা করতে সরকার ইতিমধ্যে স্বাস্থ্যখাতসহ অনেক খাতে বিপুল অর্থ ভূর্তকি দিয়েছে। দেশের বাইরে থেকে টিকা ক্রয় করে তা জনগণকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।
তিনি বলেন, বলেন, দেশের স্বাস্থ্যসেবা আরো উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রুপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ।
মহামারি করোনাকালে প্রমান হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই, দেশেই সুচিকৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবেনা। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারন মানুষের মৌলিক অধিকার।
এ সময় আরো বক্তব্য রাখেন ৫২ নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন, ৫৮ নং ওর্য়াড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুল, সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর খালেদা আলম, নাজমা খোকন, সাহিদা বেগম, সাথী আক্তার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডি,কে সমির, স্থানীয় আ'লীগ নেতা শরীফ আলমগীর, খলিলুর রহমান, ইন্দ্রজিত দাস, নির্মল খাসকেল প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments