ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করেছেন মনস্তাত্ত্বিক গল্পে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যার ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান ও এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।
গল্পটি নিয়ে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে।’
ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন নঈম ভাই কাজের প্রস্তাব দিলে গল্প ও চরিত্র ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না টেকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে। নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে NY71TV ইউটিউব চ্যানেলে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ অবমুক্ত হবে।
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে। পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩০ চলচ্চিত্র, বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ...
সব মন্তব্য
No Comments