ভোলা প্রতিনিধি: ভোলায় কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে সড়কে বের হওয়ার অপরাধে ১৩ দিনে ১ হাজার ৬০৩ জনকে জরিমানা ও ৩৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ১৩ দিনে ভোলায় ৭ উপজেলায় ২০২টি কোর্টে ১ হাজার ৫২২টি মামলা হয়েছে।
১ জুলাই থেকে মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত এ জেল জরিমানা হয়। জেলায় এ পর্যন্ত মোট জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৪৫০ টাকা।
এদিকে কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে জেলার ৭ উপজেলায় আরো ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৭০ টি মামলায় ৯৫ জনকে ৪১ হাহার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শহরের গুরুত্বপ‚র্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট,এক্সিটিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
এদিকে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments