রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ মোঃ আব্দুস সামাদ এর দুর্নীতি, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযারী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযারী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডা: আব্দুস সামাদ মোটা অংকের টাকার বিনিময়ে মনগড়া একটি দরপত্র যাছাই কমিটি গঠন করে। সেই কমিটি মনগড়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়। সেই কমিটির দেওয়া মনগড়া রিপোর্টের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমনকি টাকার বিনিময়ে মনগড়া কমিটি গঠনের কথা আবাসিক মেডিকেল অফিসার স্বীকার করেছেন বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, এই ডা: আব্দুস সামাদ নিদিষ্ট সময়ে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাতের আধারে মোটা অংকের ঘুষ, উৎকোচ, এর অর্থ লেনদেন করে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার নিয়োগের জন্য টালবাহানা ও সময় অতিবাহিত করতে থাকে। এছাড়াও টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্র দেন এই ডাক্তার আব্দুস সামাদ। যারা অন্যায় দুর্নীতি, ঘুষ লেনদেন এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তির জন্য জোর দাবী জানায় বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারবৃন্দ।
এসময় মুঠোফোনে ডাঃ সামাদের সাথে যোগাযোগ করা হলে ফোন বন্দ পাওয়া যায়।
এবিষয়ে নিবার্হী অফিসার রকিবুল হাসান এপ্রতিনিধিকে বলেন, স্মারকলিপি পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments