ডেস্ক রিপোর্ট: শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শুরু হয়েছে। এ ছুটিতে বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংক। তবে তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে বুধবার (১৯ এপ্রিল) থেকে তিনদিন সীমিত পরিসরে শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে।ইত্তেফাক
অর্থাৎ ঈদুল ফিতরের আগে বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১৯, ২০ ও ২১ এপ্রিল) সরকারি ছুটির দিনেও শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রি এবং শিল্পে কর্মরতদের বেতন-বোনাস-ভাতাদি পরিশোধের সুবিধার্থে তিনদিন সীমিত পরিসরে ব্যাংকের নির্ধারিত শাখা খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিনেও খোলা থাকবে। এসব শাখায় সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ১৯ ও ২০ এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। তবে অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি। এছাড়া ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে। লেনদেন পরবর্তী কাজ পররিচালনার জন্য অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি। আর ২১ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments