নাটোর প্রতিনিধি: নাটোরে স্বতন্ত্র প্রাথী ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাংচুর ও পোষ্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার(২৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নাটোর শহরের উপজেলার দত্তপাড়া বাজারে ওই ভাংচুরের ঘটনা ঘটে।
মো. আহাদ আলী সরকার নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিনি।
স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের দত্তপাড়া এলাকায় কয়েকজন ছেলে হাতে পিস্তল নিয়ে এসে
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এসময় তাদের হাতে পিস্তল থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভয়ে সরে পড়েন। পরে ক্যাম্পের চেয়ার ভাংচুর ও পোষ্টার ছুঁড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ক্যাম্পে কিছুর পর ট্রাক প্রতীকের প্রার্থীর এক পথসভা হওয়ার কথা ছিল। তার আগেই ক্যাম্প ভাংচুর করা হয়। এ ঘটনার পর নির্বাচনী ম্যাজিস্ট্রেট ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার বলেন, এ বিষয়ে একাধিক বার নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবহিত করেছি। এর আগেও নলডাঙ্গা উপজেলার মাধনগরে আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়েছে। আজকের এ ঘটনায় পুলিশ তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, আমরা অন্য এক পথসভা থেকে জানতে পারি, দত্তপাড়ায় আমাদের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রতিনিয়তই ক্যাম্প ভাংচুর করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। এমন ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এ কর্মকর্তা জানান
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments