ব্যুরো অফিস, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৫—২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় শামুক, ঝিনুক সংরক্ষণ ও মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের এপিডি শেখ আসলাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments