মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে পুলিশের সামনে সাংবাদিকদের মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে নগরীর রাজপাড়া থানা ঘেরাও করেছে গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার সামনে তারা অবস্থান করেন তারা।
এসময় বিক্ষুব্ধরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমানকে প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান,পুলিশের সামনে সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।এছাড়া রাজশাহীর একজন প্রবীণ সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ায় আমরা থানা ঘেরাও করেছি। আমাদের দাবি পূরণ না হলে এখান থেকে যাবো না।
এর আগে সকালে ‘হোটেল এক্স’ নামের একটি আবাসিক হোটেলে সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান। বিতর্কিত এ হোটেলে দুটি কোচিং সেন্টার রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান করছিল। সম্প্রতি এ হোটেলে ডিজে পার্টির অশ্লীল নৃত্যের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিতর্কিত এ আবাসিক হোটেলে স্কুলের শিক্ষার্থীদের কেন নেওয়া হয়েছে সে ব্যাপারে একজন অভিভাবক সাংবাদিক আনিসুজ্জামানকে ফোন করে জানালে তিনি দেখতে যান।
সাংবাদিকরা অভিযোগ তোলেন, ওসি এএসএম সিদ্দিকুর রহমান ওই হোটেল থেকে অবৈধ সুবিধা নেন বলে সেখানে অসামাজিক কার্যকলাপ চলে। তাই তিনি শুক্রবারের ঘটনায় পরিস্থিতি ঘোলাটে করেছেন। তিনি যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিনই এ ওসিকে প্রত্যাহার করা উচিত ছিল। তিনি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম জানান, সাংবাদিকদের থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচির কথা শুনেছি। পরিস্থিতি দেখতে তিনি রাজপাড়া থানার সামনে অবস্থান করছেন। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments