বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া:
জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবক।
শুক্রবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। আজ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজবাড়িতে আনার কথা ছিল হাসানের। বেলা ১১টা পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান।
এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় মরদেহের পাশে একটি চিঠি পেয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না-পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments