ডেস্ক রিপোর্ট: আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করা গরিববান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এ দিন বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৫১তম এবং সর্ববৃহৎ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। অধিবেশন শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধের কারণে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সমগ্র পৃথিবীব্যাপী মূল্যবৃদ্ধি ঘটেছে। সেটির প্রেক্ষিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে, তা কতদিনে শেষ হবে সেটি কেউ জানে না। সেজন্য আভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেয়া হয়েছে। একইসাথে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়। এটি গরিববান্ধব বাজেট।
এসময় গতানুগতিকভাবে সব বাজেটের বিষয়ে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করেন ড. হাছান। তিনি বলেন, 'প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী বরাবর নেতিবাচক কথা বলে এসেছেন। যা তারা আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে।'
এই বাজেটের মাধ্যমেও বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে সমস্ত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাবে, প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী হাছান মাহমুদ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments