ডেস্ক রিপোর্ট: আজ শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী ।হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মষ্টমী পালন করবেন।
অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
হিন্দু পুরাণ মতে , ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃজ্ষ জন্মগ্রহণ করেন।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি , সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠান জন্য মহাবতার ভগবান শ্রীকৃষের আর্বিভাব ঘটেছিল।
এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি।
শ্রীকৃষের জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে বিভিন্ন কর্মসুচি পালিত হবে। বেলা তিনটায় শ্রী শ্রী ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে জন্মাষ্টমীর র্যালী বের হবে।
জন্মাষ্টমীকে কেন্দ্র করে মন্দির এলাকা ও শোভাযাত্রা পথে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জন্মাষ্টমীর শোভাযাত্রা রুট:
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির=পলাশী বাজার=জগন্নাথ হল=কেন্দ্রীয় শহীদ মিনার=দোয়েল চত্বর=হাইকোর্ট=বঙ্গবাজার=ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন=গোলাপশাহ মাজার=গুলিস্তান মোড়=নবাবপুর রোড=রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments