উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। সুত্রে জানা যায় শিবপুর গ্রামের সতিষ বিশ্বাসের সাথে জমি জমা নিয়ে ওই এলাকার তপন রায় ওরফে দামুর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এবং মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ১ জানুয়ারি রবিবার সকাল ৯ টায় বিরোধীয় জমিতে সতিষ বিশ্বাস আগাছা পরিষ্কার করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছে সতিষ বিশ্বাসের ভাই শিশির বিশ্বাস। সে উজিরপুর হাসপাতালে ভর্তি। এছাড়াও তপন রায় ওরফে দামুর স্থী সবিতা রায় গুরুতর আহত হয়ে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে সতিষ বিশ্বাস জানান জমি নিয়ে মামলা চলমান অবস্থায় তপন রায় ও তার স্ত্রী সবিতা রায়, বড় ভাই সুকুমার রায়, ছেলে সুব্রত রায়,সুমন রায় মিলে আমার ভাই শিশির বিশ্বাসকে হত্যার উদ্দেশ্য রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এর প্রতিবাদ করায় আমাকে ও আমার স্ত্রী সুরচিত বিশ্বাস এবং সঞ্জয় বিশ্বাসকেও মারধর করেছে। তপন রায় ওরফে দামু জানান জমি জমা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরমধ্যে আমার স্ত্রী সবিতা রায়কে হত্যার উদ্দেশ্য সতিষ বিশ্বাস,শিশির বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস ও সুরচিত বিশ্বাস মিলে দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। আমার স্ত্রী সবিতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষের মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments