বরিশাল অফিস: বরিশালে জন্ম নেওয়া তিন কন্যাশিশুর নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে নগরের সদররোডের একটি বেসরকারি হাসপাতালে তিন কন্যাশিশুর জন্ম হয়।
এর আগে নারায়ণগঞ্জে এক সাথে জন্ম নেওয়া শিশুদের স্বপ্নের পদ্মা সেতুকে উৎসর্গ করে এই নাম রাখা হয়।
জানা গেছে, জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাসিন্দা বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২১) আজ সকালে নগরের ডা. মোখলেছুর রহমান (প্রা.) হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।সকালে সাড়ে ৮টার দিকে জরুরি ভিত্তিতে ডা. মুন্সী মুবিনুল হক অস্ত্রোপচার করেন। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তার মা সুস্থ আছেন ।
কন্যাশিশুর বাবা বাবু সিকদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি পদ্মা সেতু পেয়েও আমরা দক্ষিণাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন সন্তানদের নাম যেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে রাখি। অবশেষে তিন সন্তানের নাম রাখলাম স্বপ্ন, পদ্মা ও সেতু।
জন্ম নেওয়া কন্যা শিশুদের পিতা বাবু সিকদার পেশায় ভাড়ায় মোটরসাইকল চালক
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments