ডেস্ক রিপোর্ট: একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরের খেলাধুলার দিক দিয়ে সেরা ক্রীড়াবিদ হিসেবে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে শীর্ষে রাখা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া ও বিভিন্ন বিশ্লেষণ থেকে তৈরি এই র্যান্ডিং-এ লিওনেলের সাফল্য ও প্রভাব বিশ্বজুড়ে তাকে অন্যতম সেরা অ্যাথলিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লে জার্নাল দে কুইবেক এক প্রতিবেদনে এতথ্য তুলে ধরেছেন।
জার্নালটি আরও জানান, সাম্প্রতিক এক আন্তর্জাতিক তালিকায় মেসি একেবারে প্রথম স্থানে থাকলেও বিভিন্ন মিডিয়াতে কিছু ভিন্ন র্যাঙ্কিংও দেখা গেছে—যেমন ESPN-এর বিশ্লেষণে মাইকেল ফেল্পস বা টম ব্র্যাডির মতো কিংবদন্তি খেলোয়াড়দেরও শীর্ষে রাখা হয়েছে।
একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরের সেরা ক্রীড়াবিদদের শীর্ষ দশের তালিকায় যারা আছেন-
শীর্ষ দশ:
১. লিওনেল মেসি (ফুটবল – আর্জেন্টিনা), ২. টম ব্র্যাডি (এমএলএফ – যুক্তরাষ্ট্র), ৩. মাইকেল ফেল্পস (সাঁতার – যুক্তরাষ্ট্র), ৪. সেরেনা উইলিয়ামস (টেনিস – যুক্তরাষ্ট্র), ৫. উসেইন বোল্ট (অ্যাথলেটিক্স – জামাইকা), ৬. লেব্রন জেমস (বাস্কেটবল – যুক্তরাষ্ট্র), ৭. নোভাক জকোভিচ (টেনিস – সার্বিয়া), ৮. সিমোন বাইলস (জিমন্যাস্টিক্স – যুক্তরাষ্ট্র), ৯. কোবি ব্রায়ান্ট (বাস্কেটবল – যুক্তরাষ্ট্র) এবং ১০. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ফুটবল – পর্তুগাল) ।
এই তালিকায় ফুটবল ছাড়াও সাঁতার, টেনিস, অ্যাথলেটিক্স, বাস্কেটবল ও জিমন্যাস্টিক্সের মতো বিভিন্ন খেলায় দুনিয়ার সেরা খেলোয়াড়রা স্থান পেয়েছেন। মেসির সঙ্গে রোনাল্ডোও শীর্ষ দশের একজন হলেও পর্তুগিজ স্টারটি দশম স্থানে অবস্থান করছে, যা ফুটবল ইতিহাসে দুই তারকার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন দিক তুলে ধরেছে।
বিশ্বজুড়ে ফুটবলকে সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে গণ্য করা হয়, এবং মেসির ব্যালন ডি’অর, বিশ্বকাপ ও ক্লাব স্তরের অসাধারণ সাফল্য তাকে একবিংশ শতাব্দীর সবার মধ্যেকার সেরাদের অন্যতম করে তুলেছে।
এছাড়া অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষণে মেসি বিভিন্ন সাফল্য ও পুরস্কারের মাধ্যমে শতাব্দীর সেরা খেলোয়াড়দের তালিকায় নিয়মিত সেরা অবস্থানে দেখা যায়, যা তাকে খেলাধুলার ইতিহাসে আবিস্মরণীয় এক মর্যাদা দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments