পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে রাজশাহী গোয়েন্দা শাখা।
মঙ্গলবার রাত ৯ টায় নগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী জেলার পরিদর্শক রায়হান আহমেদ খান ও তার সঙ্গীয়সহ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক নেশাজাত দ্রব্য মোসা: আলোর বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ ও রান্নাঘর থেকে মোট ২,৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৬,৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামির নাম মোসা : আলো (৪৪), মুশরইল জলিলের মোড়ের মৃত আবুল কাসেমের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে ২,০০০ পিস লালচে রঙের ও ৫৪৬ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর ওজন ২৫৪.৬ গ্রাম। এর মধ্যে ২,০০০ পিস লালচে রঙের ও ৫৪৬ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট ছিল। এছাড়া তার কাছে মাদক বিক্রির ৮৬,৮০০ টাকা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন,আলো দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীতে ইয়াবা ব্যবসার করে আসছেন। আমরা নজরে রেখেছিলাম আমাদের টিমের উপস্থিতি টের পেয়ে আলো পালিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। তার চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে।এবং তাদের কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments