কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বেশ উত্তাল হয়ে উঠছে। মঙ্গলবার সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। কোথাও কোথাও থেমে থেমে গুড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। গভীর সমুদ্র থেকে অধিকাংশ মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীর দু’পাড়ে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর আড়ৎ ঘাটে আশ্রয় নিয়েছে। মুলত সোমবার বিকাল থেকেই এসব মাছধরা ট্রলার আসতে শুরু করে। এদিকে পায়রা সহ দেশর সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলেছে।
মৎস্য ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, তীরে ফিরে আসা এসব জেলেরা গভীর সামুদ্রে জাল ফেলে ছিলো। কিন্তু হঠাৎ করে সাগর উত্তাল ওঠে। তাই জেলেরা ঢেউয়ের তান্ডব টিকতে না পেরে তারা জাল গুছিয়ে আড়ৎ ঘাটে ফিরে আসেন। তবে এখনো কিছু কিছু মাছ ধরা ট্রলার সাগরে অবস্থান করছে বলে জেলেরা জানান।
জেলে মো.নজরুল মাঝি বলেন, কেবল ইলিশ ধরা পড়তে শুরু করেছে।এ অবস্থায় সাগর ফুঁসে উঠেছে। তারা ১৪ জন জেলেসহ আড়ৎ ঘাটে ফিরে এসেছেন।
মহিপুর মৎস্য ব্যবসায়ি জাকির সরদার বলেন, সাগর উত্তাল থাকায় সোমবার বিকাল থেকে এসব মাছ ধরা ট্রলারগুলো আড়ৎ ঘাটে আসতে শুরু করেছে। শিববাড়িয়া নদীর দু’পাড়ে সহস্রাধিক মাছধরা ট্রলার নোঙ্গর করা অবস্থায় রয়েছে।
কুয়াকাটা ও আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ করে শতশত ট্রলার নিয়ে উপকুলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে সমুদ্র থেকে তীরে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments