প্রতাপ হোড়, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে যুদ্ধাপরাধী মামলায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস.এম মহাসিন-উল-মুলকসহ ৪ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ দল নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ঈশ্বরীপুর মৃত এস.এম. বরকত উল্যাহ ছেলে এস.এম মহাসিন-উল-মুলক, ধূমঘাট গ্রামের মৃত নাসের উদ্দীন গাজীর ছেলে মহিউদ্দীন গাজী, শ্রীফলকাটি গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে ফজের আলী ওরফে কুদ্দুস মোল্যা এবং মুন্সিগঞ্জ কুলতলী গ্রামের মৃত জহুর আলী গাজীর ছেলে ফজের আলী গাজী।
মামলাসূত্র মতে, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মন্ডলকে গুলি করে হত্যা করে আসামীরা।
ওই ঘটনায় নিহতের কন্যা মামলার বাদী চন্দনা রানী (টুকু) মন্ডল ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, যুদ্ধাপরাধী মামলায় ট্রাইব্যুনাল থেকে আমাদের কাছে ওয়ারেন্ট আসায় ৪জনকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments