বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খাদ্য অধিকার বাংলাদেশের উদ্যোগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা বিষয়ক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ২৬ জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।
খাদ্য অধিকার বাংলাদেশ এবং পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, নেপালের কৃষি মন্ত্রালয়ের যুগ্মসচিব সঞ্জীব কুমার কার্ন ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী স্বাগত বক্তব্য দেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিত পন্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ফলে এই সেক্টরে আজ আমরা সাফল্য অর্জন করেছি। সবার জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে টেকসই খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পৃথিবীর সর্বত্র খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। উপাচার্য বাংলাদেশে টেকসই কৃষিখাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেন।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments