ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন পুরোপুরি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন বর্তমান অবৈধ আওয়ামী সরকারের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেয়া হয়েছে। আজ গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশকে বিরোধী দলশুন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি ফয়সাল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি এবং গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ আলম এর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে যেকোন মূহুর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের রাজসিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে।”
বিএনপি মহাসচিব অবিলম্বে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবি করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments