স্টাফ রিপোর্টার: বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সঙ্গে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
রোবাবর (১৯ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, সোমবার থেকে আমরা আমরন অনশন কর্মসূচিতে যাচ্ছি। এচাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশবাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তকে আমার একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।
এরআগে রোববার বিকলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে 'ভূখা মিছিল' বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।দেড় ঘন্টা সময় মাজার মোড়ে অবস্থান করে তারা শহীদ মিনারে ফিরে যায়।
গত ১৩ আগষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা মূল বেতনের ওপর মথায়শ হারে বাড়িভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন।সেখান থেকে দুই মাসের আলটিমেটাল দেন।
শিক্ষক-কর্মচারীরদের আন্দোলনের মুখে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাথা পিছু ৫০০ টাকা হারে বাড়িভাড়া দিতে সম্মত হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-কর্মচারীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন।
১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। ভোগান্তি এড়াতে ওই দিন বিকেলে প্রেসক্লাব ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা।
বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিন্ম ২ হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার। রোববার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষক-কর্মচারীরা জানান, যখন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন্ জারি করা হবে , তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেনি কার্যক্রমে ফিরে যাবো না।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments