রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রত্তন (৮০) শেখ নামের এক বৃদ্ধ ও মাছ ধরতে গিয়ে মাসুম(৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার দিকে রত্তন শেখ উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইক ধাক্কায় গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মৃত কালু শেখের ছেলে। ইজিবাইক চালক সোহাগসহ স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় চালক সোহাগ হাসপাতাল থেকে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত বানারীপাড়া পৌরশহরসহ গোটা উপজেলায় ৫ শতাধিক অবৈধ বৌ-গাড়ি ও ইজিবাইক চলাচল করে। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকের কারনে প্রায়ই এধরণের দূর্ঘটনা ঘটে। গত ১০ দিন পূর্বে উপজেলার চাখারে ইজিবাইকের নিচে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে পৌর শহরের তমাল তলা সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে মাসুম (৩০) নামের এক ভ্যান চালক যুবক মারা গেছে। সে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাসা সংলগ্ন খালে মাছ ধরতে যায় মাসুম। খালের পাশের গাছের শিকড়ের নিচে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে আটকে যায় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments