তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বিদেশে পাঠানোর নাম করে আত্মসাৎ করা ১ লাখ টাকা এক প্রতারকের কাছ থেকে উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিল সাতক্ষীরা পুলিশ। ঘটনাটি তালা উপজেলার পাটকেলঘাটার।
রবিবার বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তার কার্যালয়ে উক্ত টাকার মালিক আবুল হোসেনের কাছে হস্তান্তর করেন। এর আগে ভুক্তভোগী আবুল হোসেনের সন্তানকে বিদেশ পাঠানোর নামে পাটকেলঘাটার প্রতারক দেলোয়ার হোসেন গং তার কাছ মোট তিন লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেছে মর্মে পুলিশ সুপার কবরাবর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তি পুলিশ ওই প্রতারকের কাছ থেকে উক্ত টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে তার কাছে ফেরত দেন।
জানা যায়, প্রতারকচক্রের হোতা দেলোয়ার হোসেনসহ তার সহযোগীরা তালা উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানার ছোট কাশিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মিন্টু শেখকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখালে তিনি (আবুল হোসেন) তার নিজ বসত বাড়ি বন্ধক রেখে তিন লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন। এরপর বসতবাড়ি হারিয়ে আবুল হোসেন এক পর্যায়ে তার বাড়ির পাশে নিজ গোয়াল ঘরে বসবাস শুরু করেন। পরে তিনি বুঝতে তিনি প্রতরনার শিকার হয়েছেন। একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের কাছে বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার জন্য পাঠান। এরপর তিনি বিষয়টির সত্যতার পাওয়ার পর উক্ত প্রতারক দেলোয়া হোসেনের কাছ ৩ লাখ ৬০ হাজার টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে পুলিশ সুপারের কাছে দেন। পুলিশ সুপার উক্ত টাকা আবুল হোসেনের কাছে হস্তারন্তর করেন।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানেন, অবশিষ্ট টাকা উদ্ধারে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments