ডেস্ক রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। মহা খুশির ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি বিশে^র সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন। এই আনন্দঘন উপলক্ষ্যে বিশ^ মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সিয়াম সাধনার ত্যাগ ও সংযম এর শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শ^াসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নিতে হবে। ঈদের মহা খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে শপথ নিতে দেশবাসীর প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান তিনি। বাণীতে ঈদ উপলক্ষে দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হতে বিত্তবানদের প্রতি আহবান জানান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান এর ফজিলতে মহান আল্লাহ্ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments