জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন- অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) আইকিউএসির আয়োজনে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম এ কর্মশালা উদ্বোধন করেন।
কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য বলেন, কাজের গুণগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এপিএ'র উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে পারবো।
প্রশিক্ষণ কর্মশালাটি সকলের জন্য ফলপ্রসূ হবে এই আশাবাদ ব্যক্ত করে উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে পারলে বিশ্ববিদ্যালয়এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ
মোঃ মনজুরুল হক, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উপ-পরিচালক বিষ্ণু মল্লিক 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও প্রমাণক ব্যাস্থাপনা' এবং উপ-পরিচালক মৌলি আজাদ 'অভিযোগ প্রতিকার ব্যবস্থা নির্দেশিকা' প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments