ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মুজাহিদুল ইসলাম (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পুরাতন কাচারি পাড় এলাকায় নির্মানাধীন মসজিদের নিচতলায় এ ঘটনা ঘটে। মুজাহিদ জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া এলাকার মৃত অলি মিয়ার ছেলে। সে পৌর শহরের মেড্ডা এলাকায় দারুল আহকাম মাদ্রাসায় পড়াশুনা করায় মাদ্রাসায় মেসে থাকত। বিদেশে যাবার জন্য সে গত ৬ মাস ধরে পাইপ ফিটার এর কাজ শিখছিল। সম্প্রতি তার সৌদি আরবে যাবার কথা ছিল।
নিহতের সহকর্মীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের কাজ করার সময় মুজাহিদ পানির পাইপ নিয়ে বিদ্যুতের তারের উপর দিয়ে দোতলায় নিয়ে যাবার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তার স্বজনরা আরো উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, মডেল মসজিদে কাজ করার সময় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments