ডেস্ক রিপাের্ট: সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই। শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
জানাগেছে, শনিবার বিকালে তার কর্মক্ষেত্র রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
সাংবাদিক লায়েকুজ্জামান ১৯৬৪ সালে ফরিদপুর নগরকান্দায় পৈত্রিক বাড়িতে জন্মগ্রহন করেন।
এর আগে দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক মানবজমিন, সকালের খবরে কাজ করেছেন। এছাড়া কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পন পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
আগামীকাল রোববার সকাল সাড়ে দশটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ) প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments