তানোর (রাজশাহী) সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বেলুন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিনিয়ত এই আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জে মানুষের কাছে যাচ্ছেন নিজ প্রতীক বেলুনে ভোট কামনায়। বুধবার (৩ ডিসেম্বর) তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের বিভিন্ন স্থান ছাড়াও দুই উপজেলার বিভিন্ন এলাকায় বেলুন প্রতীকের প্রচারনা করেন স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া।
আয়েশা আক্তার ডালিয়া বলেন, আমি যেমন আশা করেছিলাম তার চেয়ে বেশি মানুষ আমার আহ্বানে সাড়া দিচ্ছেন। তানোর-গোদাগাড়ীর সাধারণ মানুষগুলো এবার আশার মুখ দেখছেন। আমি দীর্ঘদিন ধরেই মাঠে আছি। মানুষের ভালোবাসা আমাকে এ পর্যন্ত টেনে নিয়ে এসেছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই। সাধারণ মানুষও আমাকে চায় রাজশাহীর এই আসনে মোট ১১ জন প্রার্থী আছেন। কিন্তু গত ৩০ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকে সমর্থন দিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আখতারুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী বেলুন প্রতীকের আয়েশা আক্তার ডালিয়া এবং আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী (নৌকা) ছাড়াও আরো আটজন প্রার্থী ভোটের মাঠে আছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন। আর নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন এবং এ আসনের হিজড়া ভোটার একজন। ৫২ নম্বর সংসদীয় এ আসনের মোট ভোটা কেন্দ্র ১৫৮টি। এরমধ্যে তানোর উপজেলায় ৬১টি এবং গোদাগাড়ী উপজেলায় ৯৭টি ভোট কেন্দ্র রয়েছে। তানোর-গোদাগাড়ীর এই আসনে ৪টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments