ডেস্ক রিপোর্ট: প্রিন্স হ্যারি তার নিজের লেখা স্মৃতিকথা ‘স্পেয়ার’এ পরিবার নিয়ে বিপজ্জনক গোপন তথ্য সরিয়ে রাখার কথা জানিয়েছেন।
কারণ হিসেবে হ্যারি বলেছেন, তিনি মনে করেন এসব কথা প্রকাশ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে কোনো দিন ক্ষমা করবে না।
শুক্রবার ‘ডেইলি টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাতকারে হ্যারি এ কথা বলেন।
সাক্ষাতকারে হ্যারি আরো বলেন, ভাই প্রিন্স উইলিয়াম ও বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সম্পর্ক নিয়ে আরেকটি বই লেখার মতো যথেষ্ট তথ্য তাঁর কাছে আছে।
কিন্তু তিনি বলেন, ‘আমার এবং আমার ভাই ও বাবার মধ্যে কিছু ঘটনা আছে। আমি চাই না বিশ্ব সেটা জানুক। কারণ, আমি জানি, এ রকম হলে তাঁরা আমাকে ক্ষমা করবেন না।’
বইটি সম্পর্কে হ্যারি বলেন, ‘বইটির প্রথম খসড়া ভিন্নরকম ছিল। সেটি ছিল ৮শ’ পৃষ্ঠার। আর এখন এটি ৪শ’ পৃষ্ঠার। এটি দ’ুটি বই হতে পারে।’
প্রিন্স হ্যারি বলেন, ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে আমার পরিবার নিয়ে অনেক নোংরা তথ্য আছে। কিন্তু তারা অন্য কারো সম্পর্কে সরস গল্পের জন্যে এসব কার্পেটের তলায় লুকিয়ে রাখে।
হ্যারির বই ‘স্পেয়ার’ গত মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাচ্ছে। এ বইতে রাজ পরিবারের অনেক অজানা কথা উঠে এসেছে। তবে বইটির বিষয়ে রাজ পরিবার নীরব।
বইতে হ্যারি তার বাবাকে (৭৪) মানসিকভাবে পঙ্গু হিসেবে উল্লেখ করেছেন। শৈশবে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন।
ওই সাক্ষাৎকারে হ্যারি আরও বলেন, তিনি জনসমক্ষে রাজ পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাননি। তবে প্রিন্স উইলিয়ামের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে রাজ পরিবারের সংস্কারের জন্যে দায়বোধ থেকেই তিনি এটা করেছেন।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments