বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলা নতুন বর্ষকে বরণ করতে পহেলা বৈশাখে 'মঙ্গল শোভা যাত্রা'র নাম পরিবর্তন করে 'আনন্দ শোভা যাত্রা' রাখা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশাববিদ্যালয় চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ নাম পরিবর্থনের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখে বলেন, এবার নববর্ষের 'ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে উদযাপিত হবে বর্ষবরণ 'আনন্দ শোভাযাত্রা'।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন সমন্বয় কমিটির আহবায়ক ও প্রো-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান , প্রক্টর সাইফুদ্দীন আহমদ প্রমুখ।
আশির দশকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রাকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকো ২০১৬ সালের ৩০ নভেম্বর বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তভুর্ক্ত করে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments